1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার
July 18, 2026, 3:28 am
Title :
কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার কোটচাঁদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশের সাফল্য: অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুটের রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার নওগাঁয় দেশীয় চোলাই মদ সহ এক নারী নেশা বিক্রেতা আটক জুলাই শহীদ দিবস উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • 23 Time View

 ​অনলাইন ডেক্স: নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শহিদুল আলমের স্ত্রী ফাতেমা বেগমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার লুট ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য জানান। ​পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৫ জুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা বেগম। এর আগে প্রতারক চক্রের খপ্পরে পড়ে অজ্ঞান অবস্থায় শহরের নদীপাড় এলাকার এক ময়লার স্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। ​তদন্তে নেমে পুলিশ শহরের প্রায় ৮৭টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। ফুটেজে মুখে মাস্ক ও চশমা পরা এক সন্দেহভাজন নারীকে শনাক্ত করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় নওহাটা এলাকা থেকে হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ​জিজ্ঞাসাবাদে হাসিনা বেগম স্বীকার করেন, তিনি সুকৌশলে ফাতেমা বেগমের সঙ্গে সখ্য গড়ে তুলে একই রিকশায় ওঠেন। পরে জুসের সাথে তীব্র মাত্রার ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেন। ফাতেমা বেগম অচেতন হয়ে পড়লে তার গহনা লুটে নিয়ে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যান। লুট করা স্বর্ণালংকার পরে শহরের ‘জোয়ারদার জুয়েলার্স’-এর ইমরান নামের এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। ​পুলিশ জানিয়েছে, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST