1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার
June 26, 2026, 2:59 am
Title :
নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক

নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
  • 26 Time View

 শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁর ধামইরাট উপজেলায় মায়ের সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মায়ের ওপর হামলা ও গুরুতর জখম করার অভিযোগে এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা আনজুমান আরা (৬৮) নামে এক বৃদ্ধার নামে কিছু সম্পত্তি রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে মো. আসাদুজ্জামান শামীম (৩৭) দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল। গত ৭ জুন ২০২৬ তারিখে শামীম তার মাকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ ওঠে। এতে আহত আনজুমান আরা চিকিৎসা গ্রহণ করেন। পরে গত ১৪ জুন পুনরায় তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় ধামইরহাট থানায় ২৪ জুন ২০২৬ তারিখে পেনাল কোডের ৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে কয়েকদিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করে ধামইরহাট থানা পুলিশ। অবশেষে ২৫ জুন রাত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. আসাদুজ্জামান শামীমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST