রিজওয়ান, নওগাঁ।
নওগাঁ জেলা পুলিশ প্রশাসনে রদবদল করেছে সরকার। জেলার বর্তমান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। তাঁর স্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
নওগাঁয় দায়িত্ব পালনকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দায়িত্ব পালনে কর্ম দক্ষতার স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন।
তাঁর নেতৃত্বে মাদক, চুরি,ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা ব্যাপক জোরদার করা হয়। তৎসঙ্গে প্রশাসন ও সর্বসাধারণ মানুষের সৌহার্দ্যমূলক সম্পর্কের ফারাক কমিয়ে এনেছিলেন। সাধারণ জনগন প্রশাসনের উপর নির্ভরশীল হওয়ার ভরসা পেয়েছিলেন। তিনি সকলের আস্থাভাজন অফিসার হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর বদলির খবরে নওগাঁর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর প্রশংসার ফুলঝুরি বইতে শুরু করে।
প্রকাশ থাকে যে, একই প্রজ্ঞাপনে নওগাঁসহ দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিদায়ী পুলিশ সুপারসহ পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
এই প্রজ্ঞাপনে নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পাওয়া সাত জেলার মধ্যে নওগাঁয় নিয়োগ পেয়েছেন, সি আই ডি- র বিশেষ পুলিশ সুপার ” মোঃ ছুফি উল্লাহ ” মহোদয়।
সুনামগঞ্জে, আমিরুল ইসলাম।
. লালমনিরহাট, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
নড়াইলে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ।
খুলনায়, এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
ফেনী তে, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
গাইবান্ধায়, ঢাকার এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
অন্যান্য প্লেস বা ইউনিটে বদলি হওয়া সাত কর্মকর্তার মধ্যে দেখা যায় ——-
১. মোহাম্মদ তারিকুল ইসলাম কে নওগাঁর পুলিশ সুপার থেকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে,
২. আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন কে সুনামগঞ্জের পুলিশ সুপার থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে,
৩. মো. আসাদুজ্জামান কে লালমনিরহাটের পুলিশ সুপার থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে,
৪. সরকার ওমর ফারুক কে খুলনার পুলিশ সুপার থেকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে,
৫. মো. হাবীবুল্লাহ কে ফেনীর পুলিশ সুপার থেকে খাগড়াছড়ির
মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে,
৬. মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ কে খুলনা মেট্রোপলিটন পুলিশের
(কেএমপি) উপপুলিশ কমিশনার থেকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে,
৭. মো. আরেফিন জুয়েল কে এপিবিএনের পুলিশ সুপার
থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন প্রদান প্রদান করা হয়।
নওগাঁ জেলা নতুন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ মহোদয়ের নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ব্যাপক উন্নত ও আস্থাশীল হবে এটিই নওগাঁবাসীর প্রত্যাশা।
Leave a Reply