November 13, 2026, 8:19 pm
Title :
চট্টগ্রামে যাত্রিবাহী বাসে তল্লাসী করে ২টি দেশীয় অস্র সহ ১জন গ্রেফতার নওগাঁর পত্নী তলায় বিদ্যুতায়ীত হয়ে শিশুর মৃত্যু নওগাঁয় বলাকা ক্লিনিক থেকে নবজাতক নিখোঁজ: ৭ দিন পর শিশু উদ্ধার, আটক ২ নির্মম মায়ের কান্ড নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক নওগাঁয় সবজি ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার, একজন গ্রেপ্তার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় গতকাল রাতের চেকপোষ্টে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি কে ১০(দশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার চৌগাছার সুখপুকুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী এস এম মিলনের পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। ফুলবাড়ীতে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ারের এজেন্ট শাখার শুভ উদ্বোধন

নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

  • Update Time : Friday, November 13, 2026
  • 26 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মোঃ রাসেল (২৬) নামে এক শ্রমিক দল নেতার মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের চৌকিদার বাড়িতে তাঁর মরদেহটি পাওয়া যায়।

নিহত রাসেল উপজেলার নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চল শ্রমিক দলের নেতা ছিলেন। তিনি একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। দলীয় সূত্রে জানা যায়, রাসেল বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বারবার নির্যাতিত হয়েছিলেন এবং আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধও হয়েছিলেন। দলের দুঃসময়ের এই ত্যাগী নেতার এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত ৬ নভেম্বর রাতে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকে রাসেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাসেল ও মুক্তা বেগমের ঘরে দুই সন্তান রয়েছে।

রাসেল নিখোঁজ হওয়ার পরদিন ৭ নভেম্বর তাঁর বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে ঘটনার পরদিন থেকেই রাসেলের স্ত্রী মুক্তা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত) এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ অন্যরা রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহের সৃষ্টি হয়। পরে খোঁজাখুঁজি করে ঘরটির ভেতরে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। মরদেহটি মাটি চাপা দেওয়া অংশ পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

নিহত রাসেলের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত ৬ তারিখ রাতে মুক্তা ফোন করে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাইনি। পরদিন থানায় জিডি করেছিলাম। ওরা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছে। আমি আমার ছেলে হত্যার প্রধান আসামি মুক্তা বেগমসহ জড়িত সবার বিচার চাই।”

এ বিষয়ে চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, “রাসেল দলের একজন ত্যাগী নেতা ছিলেন; বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে বারবার নির্যাতনের শিকার হয়েছে এবং গুলিবিদ্ধও হয়েছিল। চাটখিল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমাদের এই সহযোদ্ধার প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করার দাবী জানাচ্ছি।”

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “পুলিশ ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে করে মাটিচাপা অবস্থায় মরদেহটির খোঁজ পায়। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST