1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীর চাটখিলে ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ
July 27, 2026, 8:59 pm
Title :
মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা”

নোয়াখালীর চাটখিলে ছাত্রদলের উদ্যোগে বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ

  • Update Time : সোমবার, জুন ১২, ২০২৩
  • 269 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি আগামী ১৪জুন তারুণ্য এর চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১২জুন) বিকেল ৫টায় উপজেলার বদলকোট রোডের সেন্টার পয়েন্টের সামনে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আহসান সোহেল, যুগ্ম-সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল ফিরোজ, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, সদস্য শাহেদ হাসান প্রমূখ। বিক্ষোভ মিছিল সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহসান উল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার নুর নবী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক প্রকাশ ভিপি ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, চাটখিল সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আলা উদ্দিন কাজল, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব সাইফুল ইসলাম রনি, জহিরুল ইসলাম সোহাগ প্রমুখ। ছাত্রদলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল আহসান সোহেল বলেন, আগামী ১৪ জুন তারুণ্য সমাবেশে বাধা দেওয়া হলে সমুচিত জবাব দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশ শেষে আগামী ১৪ জুন চট্টগ্রামে বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে চাটখিল পৌর শহরে লিফলেট বিতরণ করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST