November 25, 2026, 1:23 pm
Title :
মহেশপুরের শম্পা সুলতানা দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা নির্বাচিত সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আবারও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আজিজুর রহমান মাস্টার সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে মহিলা জামায়াত প্রার্থী সালমা খাতুন ও স্বামীর ওপর হামলার অভিযোগ পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন চৌগাছার বহুল আলোচিত ৬০০-৭০০ বছরের প্রাচীন তেঁতুল গাছটি ভেঙে পড়েছে পেটের দায়ে ধান কাটতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, সবই কপাল

মহেশপুরের শম্পা সুলতানা দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা নির্বাচিত

  • Update Time : Wednesday, November 25, 2026
  • 86 Time View

স্টাফ রিপোর্টার,

জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শম্পা সুলতানা। ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রামের আওতায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

আয়োজক সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাস থেকে শুরু হওয়া দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশ থেকে ১৮ জন বিজয়ী
উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ জন্য বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি, ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি), অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপে উদ্যোক্তাদের দক্ষতা যাচাই করা হয়। সর্বশেষ ১৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অনুষ্ঠিত বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের

যুগ্মসচিব মোহাম্মদ আলমগীর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শেখ জোবায়ের আহমেদ, এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাম্স উল আরেফিন খান, প্রজেক্ট ম্যানেজার মাহা এমিয়ার, ব্যাংক এশিয়া পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা এবং ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক।

অনুষ্ঠানে সারাদেশ থেকে নির্বাচিত মোট ১৮ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবার মানোন্নয়ন, নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দিতে উদ্যোক্তাদের আরও অনুপ্রাণিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST