1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
যশোরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
July 30, 2026, 7:12 am
Title :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন জীবননগর থানা পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁ সদর থানার অভিযানে বিদ্যুতের ট্রান্সফরমার চোর গ্রেফতার নওগাঁর পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত এখন কৃষকসমাজ দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত নওগাঁয় শিক্ষক নিহতের পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী মহেশপুরে ১২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য Eskuf Syrup ও ০১টি মোবাইল সহ ০২ জন আসামী গ্রেফতার < উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা

যশোরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

  • Update Time : শনিবার, অক্টোবর ১৪, ২০২৩
  • 305 Time View

কল্যাণ রায় বিশেষ, প্রতিনিধি আসন্ন শারদীয় উৎসবে মেতে ওঠার অপেক্ষায় সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষেরা। প্রতিবছরের ন্যায় এ বছরও আসছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় আনন্দমুখর উৎসব শারদীয় দূর্গা পূজা। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে মর্তলোকে আগমন ঘটেছিল। দুর্গাপূজাকে ঘিরে যশোরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা। ভক্তদের হৃদয় ছুঁতে শিল্পীদের প্রতিযোগিতা চলছে মণ্ডপে মন্ডপে। সরজমিনে দেখা যায়, যশোরের বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে। এতে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। দ্রুত কাজ সম্পন্ন করতে রাতদিন পরিশ্রম করছেন তারা। কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মনের মাধুরী মিশিয়ে মৃৎশিল্পীরা ফুটিয়ে তুলছেন সকল দেব-দেবীকে। দেবী দুর্গার প্রতিমা ছাড়াও শিব, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অসুরসহ অন্যান্য প্রতিমার তৈরির কাজ চলছে। প্রতিমা তৈরীর পাশাপাশি আলোকসজ্জা, প্যান্ডেল, ডেকোরেশনসহ অন্যান্য কাজগুলো ধীরে ধীরে এগিয়ে চলছে। উল্লেখ্য, ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST