1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় অনুষ্ঠিত
May 26, 2026, 1:22 pm
Title :
Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শৈলকুপায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, অক্টোবর ৮, ২০২৩
  • 235 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় নবাগত ওসি ঠাকুর দাস মন্ডলের সঙ্গে শৈলকুপা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর) রাতে থানার অফিস রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি ঠাকুর দাস মন্ডল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, কিশোরগ্যাং ও ইভটিজিংসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। তিনি আরও বলেন, মাদক ও জুয়া নির্মূলে জিরো টলারেন্সসহ সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সাংবাদিকদের তথ্য প্রদানের আহ্বান জানান। অপরাধ মুক্ত একটি মডেল উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দন, মুভি বাংলা টিভির মাসুদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের শিহাব মল্লিক, স্বদেশ বিচিত্রার এনায়েত হোসেন, সোনালী খবরের ফরহাদ হোসেন, মুক্তখবরের শহিদুজ্জামান বাবু, আজকালের খবর ও একাত্তর টিভির এইচ এম ইমরান, ভোরের কাগজ ও ৭১ বাংলা টেলিভিশনের মনিরুজ্জামান সুমন, সুজন বিশ্বাস জেটিভি ও দৈনিক দেশেরপত্র, খোলা কাগজের রাজিব মাহমুদ টিপু, মানবকণ্ঠের এম বুরহান উদ্দীন, অধিকারের আসাদুজ্জামান রয়েল, ভোরের আলোর মো. আরজু, আসাদুজ্জামান আসাদ। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, আমরা সবসময় সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সঠিক বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরি এবং ভবিষ্যতেও ধরতে চাই, সাংবাদিকদের কাজ হলো সমাজের অন্যায়কে অন্যায় বলা ন্যায়কে ন্যায় বলা, তাই সাংবাদিক ও পুলিশের কাজ একই, আমাদের প্রেসক্লাব সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST