1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি'র শিক্ষার্থী গোবিন্দগঞ্জের মেয়ে নুসরাত জেরিন জেনি
August 24, 2026, 3:13 pm
Title :
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামইরহাটে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি’র শিক্ষার্থী গোবিন্দগঞ্জের মেয়ে নুসরাত জেরিন জেনি

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
  • 314 Time View

শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। জেনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল ও কলেজের অধ্যক্ষআব্দুর নূরের প্রথম সন্তান। এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের থেকে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার রেকর্ড হলো। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা। প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ৯৯তম, ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম ও ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে। মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করা নুসরাত জেরিন জেনি বর্তমানে রাজশাহী জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, এ পর্যন্ত রাবির আইন বিভাগ থেকে ১৫ জন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। তবে এ সংখ্যাটি আরও বাড়বে বলে তারা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST