November 26, 2026, 9:23 pm
Title :
সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর পত্নী তলায় ৬০০ পিস নিষিদ্ধ ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারি পাকড়াও নওগাঁর নতুন পুলিশ সুপার এখন ” ছুফি উল্লাহ্ “- মহোদয়। হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার দুই সাংবাদিক ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেহান গ্রেপ্তার শৈলকুপা দোহারো রণক্ষেত্র আহত ১০, বাড়ীঘর ভাংচুর মহেশপুরের শম্পা সুলতানা দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা নির্বাচিত সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত

  • Update Time : Thursday, November 26, 2026
  • 5 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।।”রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(২৬ নভেম্বর)সকাল ১১ টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ-উপলক্ষ্যে একটি র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই।সীতাকুণ্ড উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনে সম্ভাবনাময় একটি অঞ্চল। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এখানকার উৎপাদিত দুধ, ডিম ও মাংস দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। সরকার খামারিদের পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ,সমবায় কর্মকর্তা মন্জুমান আরা বেগম,সীতাকুন্ড উপজেলার বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর। আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন।
আলোচনা সভায় স্থানীয় সফল ও প্রান্তিক খামারিদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার একাধিক উদ্যোক্তা।তারা খামার পরিচালনায় বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, পশুখাদ্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় অনেক খামারি বিপাকে পড়ছেন। এ সময় তারা সরকারি ভর্তুকি বৃদ্ধি, নিয়মিত ভ্যাকসিন সরবরাহ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তদারকি আরও জোরদার করার দাবি জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলার বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,মুক্তিযোদ্ধা মোহাম্মদ মদিন উল্লাহ এবং প্রাণিসম্পদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST