1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
১১টি গ্রামের নয়শত পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত : মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাংবাদিক মশাহিদ
August 25, 2026, 4:12 pm
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

১১টি গ্রামের নয়শত পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত : মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাংবাদিক মশাহিদ

  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 571 Time View

 জালালুর রহমান, মৌলভীবাজার : বড়লেখায় পাহাড়ি জনপদ বোবারথল ১১টি গ্রামের, ৯শত পরিবারের প্রায় ১৮ হাজার স্থানীয় বাসিন্দাদের স্কয়ার গ্রুপ অপ কোম্পানীর লীজকৃক শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ বে-আইনীভাবে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের ষড়যন্ত ও ভূমি দখলের সংবাদ পরিবেশন করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হলে দীর্ঘ ৩ বছর মামলা চলমান থাকার পর গত ৩ নভেম্বর সোমবার সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক লুৎফুর নাহার এ খালাসের রায় প্রদান করেন। সাংবাদিক মশাহিদ আহমদের পক্ষে আইনি লড়াই করেন এডভোকেট মামুনুর রশিদ। স্কয়ার গ্রুপের লীজকৃত মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চা বাগান কর্তৃপক্ষ বিগত ২০২৩ সালের ১৫ মার্চ এ মামলা ( মামলা নং- ৩৫/২৩ ইং) দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিহেশন ( পিবিআই) মৌলভীবাজার বিগত ১৬/১১/২০২৩ ইং বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল, সিলেট আদালতে তদন্ত প্রতিবেদন ( স্বারক নং- পিবিআই/ মৌলভীবাজার জেলা/২১৭৭, তারিখ : ১৯/১১/২০২৩ ইং) দাখিল করেন। উক্ত ষড়যন্ত্রমূলক হয়রানী মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ বিগত ১৪/০৩/২০২৪ইং, স্বেচ্ছায় বিজ্ঞ ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য, জেলার বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি পাহাড়ি জনপদ বোবারথল গ্রামে নয়শত পরিবারে প্রায় ১৮ হাজার এর অধিক লোকের মানবেতর জীবন-যাপন করছেন। শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ অন্যায় ও বে-আইনীভাবে বোবারথল খাস খতিয়ানের জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় লোকজনদের উপর একাধিক মামলা দিয়ে হয়রানীসহ এলাকার শান্তিপ্রিয় জনগনের উপর মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এলাকা ছাড়াসহ বিভিন্ন ভাবে চালানো হয় নির্যাতন। তামাদি মোদ্দতের বহু উর্দ্ধকাল যাবত প্রায় ৫ যুগ ধরে (৬০ বছর) এলাকায় বসতবাড়ী তৈরি করে ভোগদখল ও শাসন সংরক্ষণ করে আসতেছেন। এখানে ভোট কেন্দ্র, বিজিপি কেন্দ্র ১টি, এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩টি, ২টি দাখিল মাদরাসা, ৫টি হাট হাট বাজার, ২টি খ্রিস্টান মিশনারী প্রাথমিক বিদ্যালয়, ১০টি জামে মসজিদ, ৪টি খাসিয়া গির্জাসহ ৪হাজার ভোটার রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে সীমান্ত এলাকা হিসেবে বোবারথল ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST