November 25, 2026, 4:38 am
Title :
সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আবারও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আজিজুর রহমান মাস্টার সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে মহিলা জামায়াত প্রার্থী সালমা খাতুন ও স্বামীর ওপর হামলার অভিযোগ পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন চৌগাছার বহুল আলোচিত ৬০০-৭০০ বছরের প্রাচীন তেঁতুল গাছটি ভেঙে পড়েছে পেটের দায়ে ধান কাটতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, সবই কপাল রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা।

কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আবারও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আজিজুর রহমান মাস্টার

  • Update Time : Tuesday, November 24, 2026
  • 16 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

নতুন নেতৃত্বে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামী। ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আজিজুর রহমান মাস্টার।

এর আগে তিনি ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১০ বছর কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক নানা প্রতিকূলতা, কঠিন সময় ও চ্যালেঞ্জের মধ্যেও তিনি সংগঠনের দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলির কারণে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিত ও আলোচিত ব্যক্তিত্ব।

শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর পুনরায় আমীর নির্বাচিত হওয়ার খবরে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আউয়াল ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই ও কোটচাঁদপুর উপজেলা দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে কোটচাঁদপুর উপজেলা জামায়াত সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

কোটচাঁদপুরবাসীর প্রত্যাশা, নতুন দায়িত্বে তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST