1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে অন্তর দাস নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
April 20, 2026, 7:21 pm
Title :
ফুলবাড়ীতে হাম রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন  নওগায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক। নওগায় পুলিশের অভিযানে শিশু ধর্ষণ আসামি আটক  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে জাহিদ খানের তীব্র প্রতিবাদ নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা

কেশবপুরে অন্তর দাস নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

  • Update Time : সোমবার, আগস্ট ২৮, ২০২৩
  • 275 Time View
 আজিজুর রহমান,জেলা যশোর(প্রতিনিধ: কেশবপুরে অন্তর দাস নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে শিক্ষা উপকরণ ল্যাপটপ কিনতে আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। সোমবার ২৮ আগস্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার নিজেই ওই ছাত্রের হাতে ২০’হাজার টাকার চেক তুলে দেন। মেধাবী শিক্ষার্থী অন্তর দাস উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দিনমজুর পবিত্র কুমার দাসের ছেলে। সে ময়মনসিংহ এর ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষের ছাত্র। তার বাবা আর্থিক সমস্যার কারণে ল্যাপটপ কিনে দিতে পারছিলেন না। বিষয়টি ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার সভাপতি শামীম আখতার মুকুলকে জানান। ঘটনা শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে জানালে ওই ছাত্রকে নিয়ে তার অফিসে যেতে বলেন। যাওয়ার পর মানবিক দৃষ্টিকোন থেকে ওই ছাত্রকে ল্যাপটপ কেনার জন্য ২০’হাজার টাকা প্রদান করেন। হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে সাধুবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST