1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে ওয়ার্কসপের মালামাল চুরির সময় এক চোর হাতেনাতে গ্রেফতার
February 17, 2026, 2:43 am
Title :
সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী। অসুস্থ ক্রীড়া সম্পাদক হাবিব, সুস্থতায় দোয়া কামনা হবিগঞ্জে জাতীয় ঐক্য ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আহবানে, জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত। সীতাকুন্ডবাসী বিজয়ী আসলাম চৌধুরী এফসিএ কে মন্ত্রিসভায় দেখতে চায় নওগাঁয় ধানের শীষের পরাজয়ে শীষভক্তের মৃত্যু। জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা জামায়াত ও আ.লীগপন্থীদের সাংবাদিকসহ স্থানীয়দের ওপর হামলা

কেশবপুরে ওয়ার্কসপের মালামাল চুরির সময় এক চোর হাতেনাতে গ্রেফতার

  • Update Time : রবিবার, আগস্ট ২০, ২০২৩
  • 297 Time View

 আজিজুর রহমান,(যশোর):জেলা প্রতিনিধি: কেশবপুরে ওয়ার্কসপ এর দোকানের মালামাল চুরি করার সময় সেলিম শেখ (৩০) নামের এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে ১৯ আগস্ট (শনিবার) বিকেলে উপজেলার ভান্ডারখোলা বাজারে। সে ভোগতী নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর ছেলে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির মালামালসহ চোরকে গ্রেফতার করে। চুরির ঘটনায় দোকান মালিক হযরত আলী বাদী হয়ে থানায় একটি চুরির মামলা করেছেন। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত কাওছার আলী মোড়লের ছেলে হযরত আলীর (৫০) ভান্ডারখোলা বাজারে আরিফ ষ্টীল নামক ওয়ার্কসপ এর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১৯ আগস্ট দুপুরে দোকানে না থাকার সুবাদে চোর সেলিম শেখ ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার উঁচু করে ভিতরে প্রবেশ করে দোকানের ওয়ার্কসপ এর মালামাল একটি পুরাতন লোহার লোহার চ্যানেল, চারটি পুরাতন ষ্টীলের পাইপ, ছয় পিচ পুরাতন জিআই এ্যাংগেল, একটি পুরাতন লোহার তৈরী স্যালো মেশিন বসানোর পাত চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে ডাকচিৎকার দেয়। তাদের ডাকচিৎকারে দোকান মালিকসহ স্থানীয় জনতা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চুরির মালামালসহ সেলিম শেখকে আটক করে। ওইসময় অনেক লোকজনের সমাগম ঘটে এবং উত্তেজিত জনতা চোরকে মারপিট করে। খবর পেয়ে কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক জয় ব্যানার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ার্কসপ দোকানের চুরির মালামাল জব্দ করাসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসেন। চুরির ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। থানার মামলা নং-১০। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, ওয়ার্কসপ দোকানের চুরির মালামালসহ চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST