1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে গলায় রশি পেচিয়ে ১ কৃষকের আত্মহত্যা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
138th Birth Anniversary (Shuvo Jonmo Mohotshob) of Sree Sree Thakur Anukul Chandra জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজের গৌরবোজ্জ্বল সাফল্য জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে উপকুলীয় পেকুয়া রাজাখালীতে মগভোটিং ও যুব অরিয়েন্টেশন সম্পন্ন নওগাঁয় আলোকবর্তিকার চিরবিদায় হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পৌষের মেলা অনুষ্ঠিত সীতাকুণ্ডে গণভোট-২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটাদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান কোটচাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে জরিমানা উল্লাপাড়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

কেশবপুরে গলায় রশি পেচিয়ে ১ কৃষকের আত্মহত্যা

  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

আজিজুর রহমান,কেশবপুর(যশোর): কেশবপুরে ১ কৃষক রোগ যন্ত্রণা সইতে না পেরে বসতবাড়ির সামনে আম গাছের ডালের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বসুন্তিয়া গ্রামে সে ওই গ্রামের মৃত জালাল উদ্দীন বিশ্বাসের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বসুন্তিয়া গ্রামের মৃত জালাল উদ্দীন বিশ্বাসের ছেলে আব্দুল মান্নান বিশ্বাস (৪৫) বেশ কিছুদিন ধরে পায়ে কুড়ালের কোপ লেগে মারাত্মক আহত অবস্থায় ভুগছিলেন। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর রাতে রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে পরিবারের সকলের অজান্তে বসতবাড়ির সামনে আম গাছের ডালের সাথে রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন,গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST