1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে গাছ থেকে পড়ে ১ জনের মৃত্যু
June 18, 2026, 11:34 am
Title :
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে আদালতে চলমান মামলা উপেক্ষা করে জোর পুর্বক বসত বাড়ি ভাংচুর সহ দখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের। চৌগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মিথ্যা অভিযোগে আদালতের কর্মচারীকে হয়রানি, ‘উড়ো চিঠির’ নেপথ্যে কারা? সংসদ সদস্য টিপুর পক্ষ থেকে ১১৭ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ মামলা করে ‘আমার বাল তুলবি তোরা’ জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি, অবশেষে গ্রেফতার আসামি মতিন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁয় সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: কুলাঙ্গার দুই ছেলে গ্রেফতার

কেশবপুরে গাছ থেকে পড়ে ১ জনের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩
  • 230 Time View

লিপি খাতুন,কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে পেঁপে চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ২৭ আগস্ট রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সোমবার ২৮ আগস্ট সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আব্দুল জলিল উপজেলার সাগদত্তকাটি গ্রামের মৃত কানাই মোল্ল্যার ছেলে। তিনি বেলকাটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। এলাকাবাসী জানায়, আব্দুল জলিল রোববার রাতে বেলকাটি গ্রামের তবিবুর রহমানের খেতে পেঁপে চুরি করতে যান। গাছে উঠে পেঁপে পাড়ার সময় তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে জমির মালিক তবিবুর রহমানের স্ত্রী ওই খেতে মরিচ তুলতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। এ সময় স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের বেলকাটি গ্রামের মেম্বার রফিকুল ইসলাম বুলু বলেন, আব্দুল জলিল এক গাছ থেকে পেঁপে চুরি করে অন্য গাছে উঠে পেঁপে পাড়ার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছে। তার মরদেহের পাশে একটি টর্চ লাইট, ১০ থেকে ১২ কেজি পেঁপে ভর্তি একটি বস্তা ও কয়েকটি পেঁপে পড়ে থাকতে দেখা যায়। এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ পাঠানো হয়েছে যশোর মর্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST