1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল ১ আরোহী নিহত - আহত ১
August 26, 2026, 9:23 am
Title :
নওগাঁয় নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নেশা বিক্রেতা কর্তৃক মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক

কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল ১ আরোহী নিহত – আহত ১

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩
  • 307 Time View

আজিজুর রহমান,কেশবপুর (যশোর):প্রতিনিধি: কেশবপুরে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে আনারুল বিশ্বাস (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে যশোর-চুকনগর সড়কের কেশবপুর ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যা ৭টার দিকে তিনি খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আনারুল বিশ্বাস পৌরসভার আলতাপোল এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে। এ দুর্ঘটনায় মারাত্মক আহত অপর আরোহী উপজেলার সাবদিয়া গ্রামের মিন্টু হোসেন (৪২) খুলনায় চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর বাজারের মুদি ব্যবসায়ী আনারুল বিশ্বাস ও পোল্ট্রি ব্যবসায়ী মিন্টু হোসেন মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে দু’জনই মারাত্মক আহত হন। তাদেরকে উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, ‘মারাত্মক আহত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়েই তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়। সন্ধ্যায় একজনের নিহতের খবর শুনেছি।’ কেশবপুর পৌরসভার কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, আনারুল বিশ্বাস তার আপন চাচাতো ভাই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি হাসপাতালে সন্ধ্যায় আনারুল মারা যায়। চিকিৎসাধীন মিন্টু হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST