1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় দুই জন গ্রেফতার
July 26, 2026, 4:11 pm
Title :
নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০, উদ্ধার গাঁজা সেবনের সরঞ্জাম ও ট্যাপেন্টাডল মান্দায় মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ নওগাঁয় বিএনপিকে ভালোবেসে এক কর্মী হয়েছে নিঃস্ব। নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রেপ্তার

কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় দুই জন গ্রেফতার

  • Update Time : রবিবার, আগস্ট ২০, ২০২৩
  • 321 Time View

আজিজুর রহমা,(যশোর)জেলা প্রতিনিধি: কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার ছোট পাথরা গ্রামের পীর আলী গোলদার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও দশকাহুনিয়া গ্রামের রেজাউল শেখের ছেলে রাহুল শেখ (৩২)। ওই গৃহবধূ গতকাল শনিবার রাতে তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করে। রবিবার সকালে থানার উপ-পুলিশ পরিদর্শক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার ছোট পাথরা গ্রামের পীর আলী গোলদার ছেলে সাইফুল ইসলাম ২ বছর পূর্বে একই গ্রামের ওই গৃহবধূর সঙ্গে সখ্যতা তৈরী করে বিভিন্ন প্রলোভন ও কৌশলে তার মোবাইল ফোনে কিছু অশ্লীল ভিডিও ধারণ করে। মামলার দুই নম্বর আসামী রাহুল শেখ ছিল ওই গৃহবধূর মেয়ের স্বামী। চলতি বছরের ৭ জুলাই রাহুল শেখের সাথে গৃহবধূর মেয়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে রাহুল শেখ ওই গৃহবধূর পরিবারের সদস্যদের হেয়প্রতিপন্ন ও মানহানি করার জন্য চেষ্টা করে আসছে। আসামি সাইফুল ইসলাম ও রাহুল শেখ পরস্পর যোগসাজশে তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাদীর অশ্লীল ভিডিও বিভিন্ন সময় এলাকার লোকজনের মোবাইল ফোনে ম্যাসেঞ্জার ও শেয়ারের মাধ্যমে সরবরাহ করে সামাজিক ও ব্যক্তি মর্যাদাহানী করে। অশ্লীল ভিডিওটি এলাকায় ভায়রাল হয়ে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে ওই গৃহবধূ গতকাল শনিবার রাতে সাইফুল ইসলাম ও রাহুল শেখকে আসামী করে কেশবপুর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, পর্নোগ্রাফি আইনে গৃহবধূর করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST