1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত
June 27, 2026, 8:40 am
Title :
নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কেশবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩
  • 304 Time View

আজিজুর রহমান,কেশবপুর(যশোর) কেশবপুরে বন্ধুদের সঙ্গে দুর্গাপূজা দেখতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় নূর নবী (২২) নামে যশোরের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ২২ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার চুকনগর-কলাগাছি সড়কের সুফলাকাটি গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত নূর নবী যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। ঐ মোটর সাইকেলের অপর আরোহী বিজয় কুমার পাল (২১) পাশের খালের পানিতে ছিটকে পড়ে আহত হন। তিনি যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের কার্তিক চন্দ্র পালের ছেলে। এলাকাবাসী জানায়, ৩টি মোটরসাইকেলে ৬ বন্ধু যশোর থেকে কেশবপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ দেখতে আসেন। উপজেলার ভেরচি এলাকা থেকে পূজামণ্ডপ দেখে তারা মোটরসাইকেলে করে মনিরামপুর উপজেলার মশিহাটি এলাকায় পূজা দেখতে রওনা হন। পথে চুকনগর-কলাগাছি সড়কের সুফলাকাটি গ্রামের সূর্যপুর এলাকায় নূর নবী যে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় সেতুর কার্নিশে মাথা জোরে আঘাত লাগলে নূর নবী ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী বিজয় কুমার পাল পাশের খালের পানিতে ছিটকে পড়ে সামান্য আঘাত পান। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন,বন্ধুদের সঙ্গে পূজা দেখতে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST