1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
June 9, 2026, 11:45 pm
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেশবপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩
  • 260 Time View

আজিজুর রহমান,কেশবপুর(যশোর) কেশবপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর পৌর ও সদর ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শ্রীগঞ্জ কালীতলা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে মঙ্গল শোভাযাত্রাটি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয়। আলোচনা সভায় সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মূখার্জীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে,কেশবপুর নিউজ ক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক,সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাধব বর্মন, প্রচার সম্পাদক তন্ময় মিত্র বাপী, পৌর শাখার সভাপতি পলাশ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক বুলু সাহাসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ।এদিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্দেশক্রমে উপজেলার ১১টি ইউনিয়নে ও ১ পৌরসভায় শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST