1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
(কোটচাঁদপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পৌরবাসী) মানব ও পশু কামড়ে আহতের অভিযোগ, নিয়ন্ত্রণে উদ্যোগ চায় স্থানীয়রা:
August 24, 2026, 11:59 pm
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

(কোটচাঁদপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পৌরবাসী) মানব ও পশু কামড়ে আহতের অভিযোগ, নিয়ন্ত্রণে উদ্যোগ চায় স্থানীয়রা:

  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
  • 162 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন মহল্লায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। এতে পথচারী, শিশু ও প্রবীণরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, এসব কুকুর প্রায়ই রাস্তায় হাঁটাচলা করা মানুষকে তাড়া করছে, এমনকি কামড়ানোর ঘটনাও ঘটছে। সম্প্রতি শহরের মেইন বাজার, তালসার রোড, কলেজপাড়া ও মেইন ষ্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন পথচারী এবং গবাদি পশু (গরু-ছাগল) কুকুরের কামড়ে আহত হয়েছে বলে জানান চা দোকান ব্যাবসায়ী মেহেদী হাসান (নিয়ামত) ও হামজা। পৌরবাসীর দাবি, দ্রুত পৌরসভার পক্ষ থেকে এসব বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কোটচাঁদপুর পৌরসভার সচেতন নাগরিকরা বলেন, “প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় কুকুরের উৎপাত দেখা যাচ্ছে। পৌরসভার উচিত দ্রুত ভ্যাকসিন ও নির্বীজন কার্যক্রম শুরু করা।” স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে বেওয়ারিশ কুকুরের ভয় থেকে মুক্তি পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST