November 19, 2026, 5:21 am
Title :
সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

গোবিন্দগঞ্জের উন্নয়নে আগামী দ্বাদশ নির্বাচনে জাতীয় পার্টির(সম্ভাব্যপ্রার্থী) হয়ে ভোট চাইলেন …….অধ্যক্ষ কাজী মশিউর রহমান

  • Update Time : Saturday, September 2, 2023
  • 360 Time View
 ….. শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা-৪,৩২-গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রায়ত রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন,তখন দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে। দীর্ঘ ৩৩বছর ধরে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতার বাইরে রয়েছে । এখন দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে মানুষ নাভিশ্বাস।খুন,চুরি,ডাকাতি,ছিনতাই বেড়ে গেছে। আজ দেশের মানুষ ভালো নেই।তাই দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে লাঙ্গল প্রতীককে ভোট দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টিকে সুসংগঠিত করার মাধ্যমে বিজয় ছিনিয়ে এনে গাইবান্ধা-৪,৩২-গোবিন্দগঞ্জ আসনকে পুর্ন:উদ্ধার করতে জনগনকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান। গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই হাটে জাতীয় পার্টি আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি উপলক্ষে ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং নাকাই ইউনিয়নের জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিকের সঞ্চালনায় এ মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ও সাবেক ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,যুগ্ম আহবায়ক আব্দুল গনি সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুগ্ন আহবায়ক আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পাটির সদস্য ও পৌরসভার জাতীয় পার্টির সভাপতি,ফারুক আহমেদ সাজু সভাপতি জাতীয় পার্টি ফুলবাড়ী ইউনিয়ন শাখা,জাতীয় পার্টি হরিরামপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল শেখসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST