1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
October 12, 2026, 8:29 am
Title :
চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়: মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী সরকার নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাই: মূল কারিগর ব্যাংকেরই তিন কর্মী, গ্রেফতার ৬

গোবিন্দগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
  • 360 Time View

শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাটবীজ উৎপাদকারী চাষী পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পাট অধিদপ্তর বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান। উদ্ভোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, গাইবান্ধা পাট অধিপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম,গোবিন্দগঞ্জ পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দম হোসেন। এরপর দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন পাটবীজ চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST