1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়, সাধারণ মানুষের দীর্ঘশ্বাস
June 10, 2026, 12:18 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোবিন্দগঞ্জে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়, সাধারণ মানুষের দীর্ঘশ্বাস

  • Update Time : শনিবার, নভেম্বর ৯, ২০২৪
  • 260 Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রতিদিন লাফিয়ে বাড়ছে কাচা সবজির মধ্য অন্যতম একটি উপাদান আলুর দাম। আলুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ১ কেজি আলু কিনতে হিমসিম খাচ্ছে। সরকার এক কেজি আলুর দাম নির্ধারন করেছে ২৯ টাকা সেখানে প্রতিকেজি আলু বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা। গোবিন্দগঞ্জ উপজেলার তিনটি হিমাগার ঘুরে আলুর পর্যাপ্ত মজুদ দেখা যায়। মজুদ থাকা সত্ত্বেও আলুর দাম প্রতিদিন অস্বাভাবিক হারে বাড়ার কারন জানতে চায় সাধারন মানুষ। আলু এমন একটি উপকরন যা ছাড়া তরকারী রান্না যেন অসম্ভব। যে সকল মানুষ মাছ, মাংস, ডিম প্রতিনিয়ত কিনতে পারে না তাদের জন্য আলু প্রধান খাবার। কোন সবজি যদি ঘরে না থাকে দুটি আলু এনে তা দিয়ে পরিবারের সবাই মিলে খেয়ে বাচতে পারে। কিন্তু আলুর মুল্য বেশি হওয়ায় মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা।

নাম প্রকাশের অনিচ্ছুক আলুর ব্যবসায়ী জানান, অনেক মজুদদাররা আলুর দাম বৃদ্ধির জন্য ডিও কেটে আলু হিমাগারে রেখে সংকট দেখাচ্ছে। হিমাগার ম্যানেজারের সাথে কথা বললে তারা জানান,কেউ যদি ডিও কেটে আলু না বেড় করে আমাদের কিছু করার নেই। তখন আমাদের মজুদ হিসাব থেকে ঐ মজুদকৃত বস্তাগুলোর হিসাব বাদ যাবে কারন আমরা সেগুলোর টাকা পেয়েছি। তারা আরো বলেন যেহেতু বস্তার সম্পূর্ণ ভারা আমরা পেয়েছি আলু হিমাগার বন্ধ হওয়ার আগ পর্যন্ত রাখতে পারবে।
এদিকে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বিপাকে পরেছেন। গতকাল আলুর দামছিল প্রতিকেজি ৬৫-৭০ টাকা ২৪ঘন্টার ব্যবধানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে ১০ টাকা ফলে সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে আলুর মুল্য।
সাধারন মানুষের দাবি এসব সিন্ডিকেট বন্ধ করে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি ব্যবস্থা করা হক।

আলুর দাম বৃদ্ধি বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সুলতানার নিকট একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST