1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিলে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
April 10, 2026, 11:08 pm
Title :
সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁর পত্নী তলায় মাদক সহ একজন আটক মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার নওগাঁয়​ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা অন্ধকারে কয়েক’টি পরিবার: কোটচাঁদপুরে বিদ্যুৎ সংযোগের দাবিতে অসহায় শ্রমিকদের আর্তনাদ। ​ নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত তালম ইউনিয়নের উন্নয়নের রূপকার মোঃ নাজির উদ্দিন প্যানেল চেয়ারম্যান কে পূণরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ

চাটখিলে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, জুন ১০, ২০২৩
  • 288 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯জুন) সন্ধ্যায় ৭টায় উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ হাইস্কুল মাঠে হাটপুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওমর ফারুক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন সিদ্দিকী, যুগ্ম-সাধারন সম্পাদক সুজন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ নেতা আবদুল বাছেত সোহেল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান সজল, সভাপতি নাঈমুল হাসান, সাধারণ সম্পাদক কামরুল হাসান মিথন প্রমূখ। সভায় আরো উপস্থিত ছিলেন হাটপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ দুলাল, যুগ্ম-সাধারন সম্পাদক আবদুস সবুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, আব্দুল মান্নান লিটন, ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম ভান্ডারী, ৫নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম মোতাসিম বিল্লাহ আন্দোলন সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সভায় উপস্থিত অতিথিদের কে স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন এবং অতিথিদের কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের নেআকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন একদিনে এগিয়ে আসেনি। ১৪০০ বছর আগে সাহাবীদের কে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাঃ মদিনাতে হিজবুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেন। তাদের উদ্দেশ্য ছিল সমাজ থেকে অসঙ্গতি দূর করা। গরীব অসহায় মানুষের সেবা করা। আরো বলেন আপনরা সমাজের সকল মানুষের বিপদে নিঃস্বার্থভাবে এগিয়ে আসবেন। দোকানে একজন মুরুব্বিদের কে দেখে তাদেরকে সম্মান করে বসতে দিতে হবে। রাস্তায় কোন বিপদজনক বস্তু দেখলে তা সরিয়ে ফেলতে হবে। মাদকসহ সকল ধরনের খারাপ বিষয়বস্তু থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা এবং তার তার বিরুদ্ধে প্রতিবাদ করা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জনগণকে আওয়ামী লীগের প্রতি সমর্থনা আদায় করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST