1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরের কামার পাড়া সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
August 24, 2026, 4:21 am
Title :
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামইরহাটে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

চিরিরবন্দরের কামার পাড়া সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, মে ১৭, ২০২৩
  • 304 Time View

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার (কামার পাড়া) সীমান্তে বিএসএফের গুলিতে মনজুরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার আমতলী (কামার পাড়া) সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের ব্রহ্মপুর শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, “গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে কামারপাড়া শাহাপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পরে ছিলো। পরে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে”। তিনি আরও বলেন, নিহত মন্জুরুল ইসলাম (২২) পেশায় একজন কৃষক কিন্তু কি কারণে রাতে সীমান্তের তারকাঁটার কাছে গিয়েছিলো এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না”। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ। তিনি জানান, মনজুরুলসহ কয়েকজন ব্যক্তি গভীর রাতে আমতলী (কামার পাড়া) সীমান্তে যায়। এ সময় তারা সীমান্তের ওপারে যাওয়ার চেষ্টা করলে বিএসএফের গুলিতে মনজুরুল ইসলাম (২২) নিহত হয় বলে ধারনা করা হচ্ছে। মনজুরুলের মরদেহ প্রাথমিক সুরতহালে ৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে”। বিজিবি-২০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, “আমতলী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তিনি বিএসএফের গুলিতে নিহত হয়েছে কিনা সেটি জানার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক ডাকা হয়েছে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST