1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে ভিয়াইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাময়িক বরখাস্ত
February 19, 2026, 6:30 am
Title :
মেঘনার করালগ্রাসীরা এখন নওগাঁর জনমানুষের দ্বারে দ্বারে নওগাঁয় শিক্ষাঙ্গনে সস্ত্রাশ, রসাতলে শিক্ষার আদর্শ স্থানীয় সরকার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম নওগাঁ সীমান্তে বিজিবি জওয়ানদের জন্য ভেস্তে গেল মদের বড়সড় চালান। সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী।

চিরিরবন্দরে ভিয়াইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

  • Update Time : মঙ্গলবার, মে ২, ২০২৩
  • 246 Time View

 স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় ও অপরাধ সংঘঠিত অসাদচারণের কারনে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শ্রী মতি ঊষা রাণী রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত (২৬ এপ্রিল) বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

গত (৩০ এপ্রিল) রবিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে, চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন (৭,৮ ও ৯) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শ্রী মতি উষা রাণী রায়কে সাময়িক বরখাস্ত করা হয়। তার সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা (৩৪) ৪ অনুযায়ী তাকে ইউপি সদস্য পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর আগে তার বিরুদ্ধে গত ৫ ফ্রেরুয়ারী চেয়ারম্যানের কার্যালয়ে মাসিক সভায় মার্তৃত্বকালীন ভাতা বিষয়ক আলোচনা সভায় ইউপি সদস্য লোকনাথ রায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পরে ঐ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। তর্কে অকথ্য ভাষায় গালি গালাজের এক পর্যায়ে সবার উপস্থিতিতে ইউপি সদস্য শ্রীমতি উষা রাণী রায় চেয়ার থেকে উঠে এসে ইউপি সদস্য লোকনাথ রায়ের গলা চেঁপে ধরে শ্বাস রোধ করার চেষ্টা করে। পরে অন্যন্য ইউপি সদস্যগণ দুজনকে ধরে সরিয়ে দিয়ে তাকে উদ্ধার করে। এতে মাসিক মিটিং এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ ঘটনার পরে ভিয়াইল ইউপি পরিষদে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে গত ৯ ফ্রেরুয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ্ সহ ১১ জন ইউপি সদস্য স্বাক্ষরিত একটি আবেদন পত্রে চেয়ারম্যানের মারফতে তার প্রতি অসৎ আচরনের অভিযোগ এনে তাকে বরখাস্তের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST