1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে র‌্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক
August 25, 2026, 3:08 pm
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

চিরিরবন্দরে র‌্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩
  • 263 Time View

চিরিরবন্দরে র‌্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ র‌্যাব-১৩, রংপুর এর অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ব্যাপারে র্যাব-১৩ এর মূখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শুক্রবার (০১ সেপ্টেম্বর) একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল বহুদিন যাবৎ অনুসরণ করতে থাকা ০১ জন মাদক ব্যবসায়ী একটি সাদা প্রাইভেটকারে অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল লোড করে বহনের পরিকল্পনাকালে সনাক্ত করে। তৎক্ষনাৎ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন দৌলতপুর গ্রামস্থ ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের উত্তর পার্শ্বে মাইক্রোবাস স্ট্যান্ডে একটি প্রাইভেটকার ৪৭৭ বোতল ফেন্সিগ্রীপ এবং ২২৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৩), পিতা-মোঃ আঃ জব্বার, সাং-দৌলতপুর, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর’ কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৩) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। উক্ত মাদক ব্যবসায়ীর প্রকৃত মাদকের লেনদেনের উৎস উদ্ঘাটনের নিমিত্তে র‌্যাব-১৩, রংপুর এর তদন্ত চলমান রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় র‌্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST