
চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছার রিপোর্টার্স ক্লাবের সভাপতি কবি, সাংবাদিক ও শিক্ষক খলিলুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক টিপু মনোনিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সকাল ১১ টায় ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার শওকত আলীর সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত করে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা সাপেক্ষে খলিলুর রহমান জুয়েল সভাপতি ও মোঃ টিপু সুলতান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছা সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, আসিফ ইকবাল রকি, ইজ্ঞিনিয়ার রাজু আহম্মেদ, রফি উদ্দীন ব্যাপারী প্রমুখ। নির্বাচিতরা হলেন। সভাপতি খলিলুর রহমান জুয়েল , সিনিয়র সহ সভাপতি মোঃ খালেদুর রহমান, সহ সভাপতি এম হাসান মাহমুদ , সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম রেজা,সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান শিপলু, তথ্যও গবেষণা বিষয়ক সম্পাদক এম আমিনুর রহমান, সাহিত্য সম্পাদক মুস্নি সাগর,পত্রিকা বিষয়ক সম্পাদক শাহিন সোহেল,নির্বাহী সদস্য ১ বাবলুর রহমান,নির্বাহী সদস্য ২ জাফর ইকবাল রিপন,নির্বাহী সদস্য ৩ দেবরাজ কুমার, নির্বাহী সদস্য ৪ শরিফুল ইসলাম সজিব। আগামী ২০২৭ – ২০২৮ ইং সাল মেয়াদ ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
Leave a Reply