1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার।
April 20, 2026, 6:44 pm
Title :
ফুলবাড়ীতে হাম রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন  নওগায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক। নওগায় পুলিশের অভিযানে শিশু ধর্ষণ আসামি আটক  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে জাহিদ খানের তীব্র প্রতিবাদ নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার।

  • Update Time : সোমবার, জুন ৯, ২০২৫
  • 213 Time View

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর অধীনস্থ বিভিন্ন বিওপির পৃথক অভিযানে বড় পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উথলী বিওপি সীমান্ত পিলার ৭১/৫-এস থেকে প্রায় ২.৫ কিমি ভেতরে সন্তোষপুর গ্রামের মাঠে হাবিলদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৮৪ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। নিমতলা বিওপি সীমান্ত পিলার ৭৪/২-এস থেকে ৩০০ গজ ভেতরে সিংনগর গ্রামের এক মেহগনি বাগানে হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৬৪ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। গয়েশপুর বিওপি সীমান্ত পিলার ৬৭/১-এস থেকে ১০০ গজ ভেতরে গয়েশপুর গ্রামের একটি আম বাগানে নায়েক মোঃ মাসুদ কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাজাপুর বিওপি সীমান্ত পিলার ৭২/২-এস থেকে ৫০ গজ ভেতরে মানিকপুর গ্রামের একটি খেজুর বাগানে হাবিলদার রাহুল বড়ুয়া’র নেতৃত্বে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উল্লেখ্য, এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST