1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জুড়ীতে সি এইচ সিপিদের দায়িত্বে অবহেলা - চিকিৎসা সেবা ব্যহত
June 10, 2026, 12:29 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুড়ীতে সি এইচ সিপিদের দায়িত্বে অবহেলা – চিকিৎসা সেবা ব্যহত

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
  • 299 Time View

জালালুর রহমান, মৌলভীবাজার : জুড়ী উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের (সি এইচ সিপি) কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দায়িত্বে অবহেলার খবর পাওয়া গেছে। যার ফলে, অত্রাঞ্চলের দিন মজুরসহ খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন পেশার রোগী সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ওইসব ক্লিনিক ও সি এইচ সিপির নাম হলো ছোট ধামাই কমিউনিটি ক্লিনিক। দায়িত্ব প্রাপ্ত সি এইচ সিপি রবনা বেগম। কাশি নগর কমিউনিটি ক্লিনিক। দায়িত্ব প্রাপ্ত প্রবীর রঞ্জন নাথ। পূর্ব দুর্গাপুর কমিউনিটি ক্লিনিক। দায়িত্ব প্রাপ্ত মনোরঞ্জন রুদ্র পাল।

জানা গেছে, জুড়ী উপজেলা ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোট ১৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ওই সব ক্লিনিকে প্রতোকটিতে ১জন করে সি এইচ সিপি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে তাদের আগমন সকাল ৯টায় এবং প্রস্থান বিকেল ৩টার সময় বেধে দেয়া হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের নিকট হতে সময় নির্ধারণ করলেও ওইসব ক্লিনিকে চাকুরীরত সি এইচ সিপিদের অনেকেই কতৃপক্ষের নির্দেশ কে উপেক্ষা করে নিজেদের খেয়াল ও খুশিমতো ক্লিনিকে আসা যাওয়া করেন।

সম্প্রতি সরেজমিনে ওই সব ক্লিনিক পরিদর্শনে গিয়ে দেখা যায়, ৩টি ক্লিনিক যথাক্রমে ছোট ধামাই কমিউনিটি ক্লিনিকের রবনা বেগম সকাল ১০টা ৩০ মিনিটে আগমন করেন। কাশি নগর কমিউনিটি ক্লিনিকে প্রবীর রঞ্জন নাথ সকাল ১০টা ৪ মিনিটে আগমন করেন। পূর্ব দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকের মনোরঞ্জন রুদ্র পাল
সকাল ১০টা ২ মিনিটে গিয়ে পাওয়া যায়নি। ক্লিনিকটি ওই সময় তালাবদ্ধ ছিলো।

ওইসব এলাকায় গিয়ে বিভিন্ন জনদের সাথে কথা হলে, ভুক্তভোগীরা বলেন, ডাক্তাররা সময়মতো আসে না। এই কারণে ঔষধ পাই না। আমরা ওই ডাক্তারদের বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST