1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল
August 9, 2026, 10:26 am
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল

  • Update Time : শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • 85 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ জেলা শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. রিয়াজুল ইসলাম সভাপতি এবং মুজাহিদুল ইসলাম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহিরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর অধ্যাপক আলী আযম মোহাম্মদ আবু বকর এমপি (৮২) এবং ঝিনাইদহ শহর শাখার সভাপতি উবাইদুর রহমান খান। জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য জেলা শাখার সাংগঠনিক সেটআপ সম্পন্ন করা হয়েছে। নবনিযুক্ত জেলা সভাপতি মো. রিয়াজুল ইসলাম এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নতুন জেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম পূর্বে জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উবাইদুর রহমান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST