1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঠাকুরগাঁও রুহিয়ায় ধানক্ষেত থেকে অটো চালকের গলা কাটা লাশ উদ্ধার
June 9, 2026, 11:43 pm
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও রুহিয়ায় ধানক্ষেত থেকে অটো চালকের গলা কাটা লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, অক্টোবর ১৮, ২০২৩
  • 346 Time View

মোঃ সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় রিফাত (১৮) নামে এক অটো রিক্সা চালকের গলা কাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ ।মঙ্গলবার সকালে অটো রিক্সাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর ঘুরনগাছ এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত হতে। রিফাত পেশায় একজন অটো রিক্সা চালক।সে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার নূর আলমের ছেলে। পুলিশ জানায়,সোমবার দিবাগত রাতের যে কোন সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ভাড়া করে রুহিয়ায় নিয়ে আসে এবং তার অটো রিক্সায় উঠে দুর্বৃত্তরা ঘটনাস্থলে পৌছে তাকে গলাকেটে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায়। পরে মঙ্গলবার (১৭ অক্টোবর)সকালে রুহিয়া থানার পুলিশ কুজিশহর চারপুকুরি হতে মন্ডলাদাম গামী কাঁচা সড়কের পাশে একটি বাঁশঝাড় সংলগ্ন ধানক্ষেত হতে অজ্ঞাতনামা হিসেবে ওই যুবকের লাশ উদ্ধার করে।পরে সামাজিক যোগায়োগ মাধ্যমের সহযোগিতায় তার পরিচয় পাওয়া যায়।পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে ।এ ঘটনায় রুহিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সোমবার রাতের যে কোন সময়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই অটো রিক্সাচালকের রিক্সা ভাড়া করে ঘটনাস্থলে আসে এবং তাকে জবাই করে হত্যা করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST