1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
তক্ষকসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড।
June 10, 2026, 12:37 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তক্ষকসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড।

  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
  • 306 Time View

সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছয় লক্ষ টাকা মুল্যের তক্ষকসহ এ কে এম সিরাজুল ইসলাম ওরফে লুলু (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আগাটারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ কে এম সিরাজুল ইসলাম ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। পরে বিকেলে ওই বৃদ্ধকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা। একই সঙ্গে উদ্ধার তক্ষকটি অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, একটি তক্ষক বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST