1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
July 27, 2026, 5:11 am
Title :
জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

  • Update Time : শুক্রবার, জুলাই ২৮, ২০২৩
  • 445 Time View

পি. কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারও জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা।
পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭৮ হাজার ৯৬৯ জন। পাসের হার ৮০.২২ এবং ছাত্র পাসের সংখ্যা ৭৪ হাজার ৩৮০ জন। পাসের হার ৭৩.৬১। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৮৮২ এবং ছাত্র সংখ্যা ৮ হাজার ৫২৮ জন। বিগত তিন বছর ধরে এই শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে থাকছে মেয়েরা।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৬.৮৭। যা গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪১০ জন, যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

শুক্রবার (২৮ জুলাই ) সকাল ১১ ঘটিকায় শিক্ষা বোর্ড এর হলরুমে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অত্র বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হারুন অর রশিদ মণ্ডল ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার অত্র বোর্ডের অধিনে ২ হাজার ৭০৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। অন্যদিকে ২০২২ সালে পাসের হার ছিল ৮১. ১৬, ২০২১ সালে ৯৪.৮০, ২০২০ সালে ৮২.৭৩, ২০১৯ সালে ৮৪.১০, ২০১৮ সালে ৭৭.৬২ ও ২০১৭ সালে পাসের হার ছিল ৮৩.৯৮। এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। ২০২২ সালে এর সংখ্যা ছিল ২৫ হাজার ৫৮৬ এবং ২০২১ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৮ জন।
ফলাফল বিশ্লেষণে এবার বিজ্ঞান বিভাগে ৮৯ হাজার ৮৪৮ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৩১। পাসের হার ৯১.৩০, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১৭৮ জন। মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ১০৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৪১১ জন। পাসের হার ৬৪.৮০। মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৯৬ জন। এ ছাড়া ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৫৩৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৯০৭ জন। পাসের হার ৭৫ দশমিক ২৩। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩৬ জন।

শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ১ লাখ ৯৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮১.২২ শতাংশ পরীক্ষার্থী পাস করায় প্রথম স্থানে আছে গাইবান্ধা জেলা। ৮১.০৫ শতাংশ শিক্ষার্থী পাস করায় দ্বিতীয় স্থানে আছে রংপুর জেলা। এ ছাড়া দিনাজপুর জেলায় পাসের হার ৭৮ .৭১, ঠাকুরগাঁওয়ে ৭৪.৯৬, পঞ্চগড়ে ৭৪.৯৫, কুড়িগ্রামে ৭৩.৪৯, লালমনিরহাটে ৭১.৮৭ এবং নীলফামারী জেলায় পাসের হার ৭১.৫৬।

অন্যদিকে ৪ হাজার ২৫৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রথম স্থানে রয়েছে দিনাজপুর জেলা। ৪ হাজার ৮০ জন জিপিএ-৫ পাওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর জেলা। গাইবান্ধা জেলায় জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫৩১ জন, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৭৯৭, নীলফামারীতে ১ হাজার ৬৭৪, কুড়িগ্রামে ১ হাজার ৫৭৭, পঞ্চগড়ে ৭৯৮ ও লালমনিরহাটে ৬৯৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST