1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজনের হত্যা চেষ্টা
April 20, 2026, 6:05 pm
Title :
ফুলবাড়ীতে হাম রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন  নওগায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক। নওগায় পুলিশের অভিযানে শিশু ধর্ষণ আসামি আটক  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে জাহিদ খানের তীব্র প্রতিবাদ নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা

দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজনের হত্যা চেষ্টা

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩
  • 218 Time View

আগামীর দর্পণ ডেক্সঃ মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি এস এম আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, সহ-সভাপতি বিএম শামীম, আবুল কাশেম, যগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ওসমান গণি, ক্রীড়া সম্পাদক শামীম খান জনি, সদস্য বাবুর আলী, আলমগীর হোসেন, নাজমুল হোসেন, মাহামুদুল হাসান মিলন, হোসাইন আহম্মেদ প্রমুখ। একজন সংবাদকর্মীকে রাতের আধাঁরে মটর সাইকেলের গতিরোধ করে হত্যা চেষ্টা চালানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ যদি সংবাদপত্র হয়ে থাকে তাহলে অপশক্তি দিয়ে সাংবাদিকদের লেখনি থামানো যাবে না। মহেশপুর সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে অবৈধ বালির ব্যবসা করে কালো টাকার পাহাড় গড়েছেন। এখন তিনি সরকারের ছত্রছায়ায় থেকে ধরাকে সরাজ্ঞান করছেন। টাকার জোরে তিনি এখন সাংবাদিকদের উপরে আক্রোষ চালাচ্ছেন। মহেশপুরে কোন বালির সিন্ডিকেটের নিউজ করা যাবে না এই বার্তা দিয়ে সাংবাদিকদেরকে থামানে চাই তিনি। কিন্তু মহেশপুরের সাংবাদিক শত বাধা উপেক্ষা করে সত্য প্রকাশে অবিচল। ইতোপূর্বে বালি উত্তোলনের সংবাদ প্রকাশের জের ধরে বুধবার রাতে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজনের উপর এমন নিকৃষ্টতম হামলা চালানো হয়েছে বলে জানান বক্তব্যরা। এ ঘটনায় রাতেই মহেশপুর থানায় সাংবাদিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। যদি বালি সিন্ডিকেটের নেতা হারুনকে অনতিবিলম্বে আটক না করা হয় তাহলে সাংবাদিকদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST