1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি
August 27, 2026, 4:37 pm
Title :
মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ ফুলবাড়ীতে প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ নওগাঁয় সার সঙ্কট কুড়িগ্রামের সন্তান বেলাল হোসেনকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিওিক নিয়োগ পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার “মাটির মা ফাউন্ডেশন” নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নেশা বিক্রেতা কর্তৃক মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান

ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • 12 Time View

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার( নওগাঁ) নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ২৭২/৭-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন নিকেশ্বর ফুটবল মাঠের উত্তর পাশে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৬ হাজার টাকা। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST