1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার
September 4, 2026, 1:17 pm
Title :
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে নায়েব, নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ নওগাঁয় আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার ধামইরহাটে হত্যাকাণ্ড: মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেফতার, হত্যায় ব্যবহৃত সাবল উদ্ধার মহেশপুরের ৩ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার, সামী স্ত্রী আটক মহেশপুর থানাকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা নবাগত ওসির সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত রাণীনগরে চার্জার ভ্যানসহ ২৮ বোতল বাংলা মদ আটক, জনতার হাতে যুবক নওগাঁর পত্নীতলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর মান্দায় খাল পুনঃখনন প্রকল্পে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁয় আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 14 Time View

রিজওয়ান, নওগাঁ। বাংলাদেশর আমের রাজধানী হিসেবে প্রসিদ্ধ নওগাঁ জেলার সাপাহারে রুবেল (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে গত বুধবার (২ সেপ্টেম্বর) সকালে। জানা যায় যে, উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্র মতে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রুবেল বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতে তিনি বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোনো সন্ধান মেলে না। পরদিন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুল বার্কি’র আমবাগানের পশ্চিম পাশে রুবেল কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তার পরিবার ও স্থানীয়দের জানানো হয়। খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। সাপাহার থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST