
। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরবময় ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নজিপুর হাইস্কুল মাঠ থেকে র্যালি বের হয়ে বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা। উদ্ধোধক ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো.আবু বক্কর সিদ্দিক নান্নু ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক মো.মামুনুর রহমান রিপন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি,পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান প্রমুখ।
Leave a Reply