
শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি নওগাঁ সদর থানার অভিযানে চোরাই গরুসহ মোঃ বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে নওগাঁ সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে একটি গরু চুরি করে পালানোর সময় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সদর থানার একটি বিশেষ টহল দল জবার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাই গরুসহ মোঃ বেলাল হোসেনকে আটক করা হয়। গ্রেফতারকৃত বেলাল হোসেনের পিতা রিয়াজ মন্ডল। তার স্থায়ী ঠিকানা বদলগাছী থানার মহেশপুর এবং বর্তমানে তিনি নওগাঁ সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply