1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার
August 12, 2026, 5:12 am
Title :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার

  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
  • 192 Time View

 শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর মডেল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকালে নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল ভোররাতে নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুন্নবী সঙ্গীয় ফোর্সসহ ‘কিলো-০১’ ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, নওগাঁ-নাটোর সড়কের সান্তাহার মোড়ে একদল ডাকাত ট্রাক ও অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দ্রুত চারদিক থেকে ঘিরে ফেলে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে আরও ১০-১২ জন ডাকাত অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আজাহার আলী (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৪), মো. সৈকত (৩০), মো. আবু হোসেন (৩৫), মো. হাসান (৩০), মো. রনি (৩২) এবং মো. হামিদুল ইসলাম (২৭)। এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত মো. দেওয়ান শওকত হোসেন ও মো. সাখাওয়াত হোসেনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-৪৫) দায়ের করা হয়েছে। অভিযানে ডাকাতদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন পুরোনো ৬ চাকার ট্রাক (চ্যাসিস নং- MAT39501592R1296), একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান, ৩টি লোহার শাবল, ২টি ধারালো হাসুয়া, ১টি হাতুড়ি, ১টি সুতার তৈরি কেল্ট, ১টি হ্যাকসো ব্লেড, ২টি বড় টর্চ লাইট, ৫টি বাটন মোবাইল ও ৩টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST