1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় শারদীয় দুর্গােৎসব উপলক্ষে দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপ গুলোকে পুরস্ককৃত করন
June 9, 2026, 11:52 pm
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় শারদীয় দুর্গােৎসব উপলক্ষে দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপ গুলোকে পুরস্ককৃত করন

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
  • 125 Time View

। রিজওয়ান নওগাঁ। গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের অফিসে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মণ্ডপগুলোকে পুরস্কার প্রদান করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল মহোদয়। অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টি এম এ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার রঞ্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলার ১১ উপজেলার পূজামণ্ডপের প্রধান গন সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলতি বছর ১১ উপজেলায় ও ৩টি পৌর সভায় মোট ৭৯৯ মণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মহাসাড়ম্বরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের আমেজ শেষ হওয়ার আগেই জেলার শ্রেষ্ঠ পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসকের উদ্যোগে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ১১ উপজেলার ১১টি পূজামণ্ডপকে প্রথম, ১১টি পূজামণ্ডপকে দ্বিতীয় ও ১১টি পূজামণ্ডপকে তৃতীয় ক্যাটাগরিতে নির্ধারন করে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পূজা ব্যবস্থাপনায় অসামান্য কৃতিত্বের জন্য জেলার সদর, বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করায় জেলার ১১ উপজেলার ৩৩টি পূজামণ্ডপের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার নওগাঁয় সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা মণ্ডপ কর্তৃপক্ষের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল মহোদয় বলেন, একটি ভালো কাজের স্বীকৃতি পরবর্তীতে হাজারটি ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই দুর্গাপূজার মতো এমন মহা কর্মযজ্ঞ ভালোভাবে সম্পন্ন করার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূ’মিকা আছে, তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই সামান্য সম্মাননা প্রদান করা হয়। আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ,দূর্গাপূজা মানেই সর্বস্তরের উৎসবের দিন। সুতরাং এ বৎসর ও এর ব্যাত্যয় ঘটে নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST