1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় সড়ক দূর্ঘটনায় একজন নিহত
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

  • প্রকাশিত সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার ধামইরহাটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত ও তার সঙ্গে থাকা আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিতহ যুবক উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের সাতআনা এলাকার ইয়াসিন আলীর ছেলে। এছাড়া আহত মোটরসাইকেল আরোহী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু মুছা (২৫)। স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক ও আরোহী ধামইরহাট বাজার থেকে বাড়ি দিকে ফিরছিলেন। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা মোড়ে পৌঁছালে একই দিকে চলা একটি চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে চালক হাবিবুর রহমান মারা যান। নিহত যুবক ধামইরহাট নিমতলী বাজারে কসমেটিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এদিকে আহত আবু মুছাকে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হয়েছে বলে জানা গেছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST