
। রিজওয়ান, নওগাঁ। সম্প্রতি নওগাঁয় চাষী ভাইয়েরা তীব্র সা সঙ্কটের মাঝে দিনাতিপাত করছেন। নিয়মানুযায়ী রোপা আমনধানে সার প্রয়োগের সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে ও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে হিমসিম খাচ্ছেন চাষীভাইয়েরা। সার সংগ্রহের জন্য ডিলারদের দরজায় রাত থেকে হন্যে হয়ে সিরিয়াল দিয়ে ভাঁগাড়ের শকুনের মতো অপেক্ষা করছেন। নওগাঁর মহাদেবপুরে চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় সারের দীর্ঘ লাইন চোখে পড়ে। তারা জুতা রেখে সিরিয়াল দিয়ে অপেক্ষা করছেন কখন ডাক আসে। সম্প্রতি নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে চাহিদার তুলনায় সারের অপ্রতুল সরবরাহ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। ফসলের সঠিক উৎপাদন নিশ্চিত করতে সময়মতো সার প্রয়োেগ জরুরি হওয়ায় বাধ্য হয়ে তাঁরা দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, এমনকি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কষ্ট এড়াতে লাইনে নিজেদের অবস্থান বোধগম্য বা নজরে রাখার জন্য জুতা রেখে ‘সিরিয়াল’ ধরে রাখছেন। লাইনে দাঁড়িয়ে এভাবে দীর্ঘ সময় নষ্ট হওয়ায় ব্যাহত হচ্ছে নিয়মিত চাষাবাদের কাজ। এমন পরিস্থিতিতে কৃষি ব্যবস্থার অনিশ্চয়তা ও কৃষকদের ভোগান্তি নিরসনে সার বিতরণ প্রক্রিয়াকে সুশৃঙ্খল করা এবং দ্রুত চাহিদা মোতাবেক পর্যাপ্ত সারের সরবরাহ নিশ্চিত করনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী কৃষকরা। অপেক্ষমান চাষীরা কেউ কেউ বলছেন, সার কি খাওয়ার জিনিস –?
Leave a Reply