1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর পোরশা " উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাইনী বিশেষজ্ঞের যোগদানে নারীরা সঠিক সেবা পাবেন ,"- -- এই প্রত্যাশা ডা. নাসিমা সুলতানার
October 1, 2026, 10:36 am
Title :
প্রলয় নেমেছে নেপালে, সতর্ক বাংলাদেশ জাতীয় কন্যাশিশু দিবস ও আমাদের করণীয় বহুল আলোচিত ও সমালোচিত আমবাটি মোড়ের বনিক কমিটির দায়িত্ব নির্বাচন কমিটির নিকট হস্তান্তর। নওগাঁর পোরশা ” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাইনী বিশেষজ্ঞের যোগদানে নারীরা সঠিক সেবা পাবেন ,”- — এই প্রত্যাশা ডা. নাসিমা সুলতানার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ শোক বার্তা চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়-এর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নবাসীর প্রতি বিনীত নিবেদন ও দোয়া প্রার্থনা দক্ষিণ শিবপুর আবাসন প্রকল্প-২ এর উন্নয়ন ও সেবার অঙ্গীকার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস: সুশাসন ও জনক্ষমতায়নের মূল চাবিকাঠি ​নওগাঁয় তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণ

নওগাঁর পোরশা ” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাইনী বিশেষজ্ঞের যোগদানে নারীরা সঠিক সেবা পাবেন ,”- — এই প্রত্যাশা ডা. নাসিমা সুলতানার

  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • 14 Time View

। রিজওয়ান, নওগাঁ । নওগাঁ জেলার পশ্চিম সীমান্তবর্তী ধানের রাজধানী হিসেবে প্রসিদ্ধ পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মেয়েলী সমস্যার আাশানুরূপ সেবা বা চিকিৎসা খুব একটা ফলপ্রসূ পাওয়া যেতো না, এই হেতু এই এলাকার মা বোনদের সাপাহার, নজিপুর অথবা রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দিতে হতো।এতে সময় ও আর্থিক সমস্যা অধিক কষ্টকর হয়ে দেখা দিতো। ফলে প্রানের ঝুঁকি ও থাকতো। ঠিক এই মুহুর্তে সঠিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যোগদান করেছেন ডা. মোছাঃ নাসিমা সুলতানা। এমনিতেই এখানে গর্ভবতী মা ও স্থানীয় নারী রোগীরা দীর্ঘদিন ধরে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন, এমতাবস্থায় গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নাসিমা সুলতানার নিয়োগ যেন সুড়ঙ্গের শেষে ক্ষীন আশার আলোর সঞ্চার করলো। এখানে দীর্ঘদিন ধরে কোন গাইনি বিশেষজ্ঞ ডাঃ ছিলেন না। ফলে বেগতিক দেখা দিলে অনেক নারী রোগীকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ও রাজশাহী দৌড়তে হতো। নতুন বিশেষজ্ঞ ডাঃ যোগ দেয়ায় এখন উপজেলা পর্যায়েই নারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার নিশ্চয়তা দেখা দিয়েছে। যোগদানের পর নিজের অনুভূতি প্রকাশ করে ডা. নাসিমা সুলতানা বলেন, “আমি শুধু বদলিজনিত দায়িত্ব পালনের জন্য এখানে আসিনি; বরং পোরশার অবহেলিত মানুষের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে সঠিক চিকিৎসাসেবা দিতে এসেছি। উপজেলার ছয়টি ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সেবা করাই আমার নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা নিতে যে কেউ নির্ভয়ে আমার কাছে আসতে পারেন-আমার দরজা সবার জন্য খোলা।” তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিতে চান। বিশেষ করে নারী ও গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ ও সেবা নিশ্চিত করতে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ না থাকায় নারী রোগীদের চিকিৎসার জন্য অনেক সময় দূরের হাসপাতালে যেতে হতো। এতে রোগীদের পাশাপাশি স্বজনদেরও নানা ভোগান্তিতে পড়তে হতো। নতুন গাইনী বিশেষজ্ঞ যোগ দেওয়ায় স্থানীয়ভাবে নারীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ডা. নাসিমা সুলতানার যোগদানের ফলে পোরশা উপজেলার ছয়টি ইউনিয়নের নারী ও গর্ভবতী মায়েদের সঠিক ও উন্নত চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার পরিধিও আরও বিস্তৃত ও কার্যকর হবে। ডাঃ নাসিমা সুলতানা কে একজন সফল চিকিৎসকের পাশাপাশি একজন অভিভাবক হিসেবে সাধারণ খেটে খাওয়া অবহেলিত গরীব জনগন পাবেন বলে আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST