November 29, 2026, 9:06 am
Title :
নওগাঁর নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি খাদেমুল ইসলাম নওগাঁ সদরের শৈলগাছী ইউপির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন ইসলামের উঠান বৈঠক, ১০ দফা অঙ্গীকার ঘোষণা চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জুয়েল সাধারণ সম্পাদক টিপু নির্বাচিত। সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর পত্নী তলায় ৬০০ পিস নিষিদ্ধ ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারি পাকড়াও নওগাঁর নতুন পুলিশ সুপার এখন ” ছুফি উল্লাহ্ “- মহোদয়। হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার দুই সাংবাদিক ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেহান গ্রেপ্তার

নওগাঁ সদরের শৈলগাছী ইউপির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন ইসলামের উঠান বৈঠক, ১০ দফা অঙ্গীকার ঘোষণা

  • Update Time : Saturday, November 28, 2026
  • 25 Time View

​নওগাঁ সংবাদদাতা:

নওগাঁ সদরের ১২ নম্বর শৈলগাছী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এই বৈঠকে স্থানীয় নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শৈলগাছী ইউনিয়নের শিংবাচা দক্ষিণপাড়া ২ নম্বর ওয়ার্ড এবং চকচাঁপাই উত্তরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের যৌথ আয়োজনে চকচাঁপাই আসলাম মাস্টারের খলায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে এলাকার ছয় শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ​সাবেক ইউপি সদস্য ও শিংবাচা মসজিদের সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে এবং আবু বক্কর সিদ্দিক চান্দুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় কৃষক নুরুল ইসলাম। বৈঠকে আরও বক্তব্য দেন মুকাদ্দিস হোসেন, মোস্তফা, ফারুক, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম ও জিম। ​উঠান বৈঠকে নওগাঁ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ১২ নম্বর শৈলগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর অবসরপ্রাপ্ত সদস্য এবং বন্ধন পরিবহন সার্ভিসের স্বত্বাধিকারী মো. মহসিন ইসলাম এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি শৈলগাছী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজের ১০ দফা অঙ্গীকার তুলে ধরেন। ​বক্তব্যে মো. মহসিন ইসলাম দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা এবং দল-মত-ধর্ম নির্বিশেষে সবার মতামতকে সম্মান জানিয়ে সমানভাবে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। তিনি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করার পাশাপাশি নারী ও তরুণ সমাজের নিরাপত্তা, ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া, জন্ম নিবন্ধন ও নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের সব সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত করা, কৃষকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা, সেচ ও কৃষি সহায়তা সহজলভ্য করা এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের সরকারি সহায়তা প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দেওয়ার কথা জানান।

​উঠান বৈঠকে উপস্থিত বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে শৈলগাছী ইউনিয়নের উন্নয়ন, অগ্রগতি ও পরিবর্তনের স্বার্থে মো. মহসিন ইসলামের পাশে থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST