1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নরসিংদীতে দৈনিক আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন
August 25, 2026, 9:13 pm
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

নরসিংদীতে দৈনিক আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন

  • Update Time : শুক্রবার, জুলাই ২৮, ২০২৩
  • 290 Time View
নরসিংদী জেলা নরসিংদীতে দৈনিক আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলা মোড় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়। আজকের পত্রিকার নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাওয়ার্দী, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক-প্রকাশক এবিএম আজরাফ টিপু, বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার এসোসিয়েশন (বিইএমইএ) এর জয়েন্ট ফাইন্যান্স ডিরেক্টর শরীফ উদ্দিন খান মোমেন। এছাড়াও সময় টিভির নরসিংদীস্থ স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, যমুনা টিভির প্রতিনিধি আইয়ুব খান সরকার, কালের কন্ঠের মনিরুজ্জামান মনির, চ্যানেল আই এর সুমন রায়, প্রথম আলোর প্রণব কুমার দেবনাথ, ডেইলি স্টারের জাহিদুল ইসলাম জাহিদ, নিউজ ২৪ এর প্রতিনিধি হৃদয় খান, দৈনিক বাংলার প্রতিনিধি খন্দকার শাহিন, আরটিভির নূরে আলম রনি, দৈনিক করতোয়ার বিশ্বনাথ পাল, নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি এড. তুষার মিত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেয়ার আহবান জানান। বাংলাদেশের সংবাদপত্র জগতে করোনা মহামারির সময়েও “সারা দেশের স্থানীয় দৈনিক” স্লোগানে প্রকাশনা শুরু করে তৃতীয় স্থান দখল করা বিরাট চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বক্তারা। নানা শ্রেণির পাঠকের চাহিদা পূরণে সক্ষম হয়েছে বলেই পত্রিকাটি প্রথম সারিতে অবস্থান করতে পেরেছে বলে মনে করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST