1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো
August 26, 2026, 10:40 pm
Title :
নওগাঁয় সার সঙ্কট কুড়িগ্রামের সন্তান বেলাল হোসেনকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিওিক নিয়োগ পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার “মাটির মা ফাউন্ডেশন” নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নেশা বিক্রেতা কর্তৃক মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ

নোবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো

  • Update Time : রবিবার, এপ্রিল ৩০, ২০২৩
  • 360 Time View

 ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী সুধারামে নোয়াখালী ইউনিয়নের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার কৃষক হোসেন আলীর ৯০ শতাংশ পাকা বোরো ধান কেটে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ওই ধানগুলো মাড়াই দিয়ে কৃষকের ঘরেও তুলে দিয়েছেন তারা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষক হোসেন আলীর মুখে হাসি ফুটেছে। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন সহযোগিতা পেয়ে খুশি তিনি। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ তার নেতাকর্মীদের সাথে নিয়ে এ ধানগুলো কেটে দেন। কৃষক হোসেন আলী বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরিও এবার বেশি। জেলার বাইরে থেকে এবছর শ্রমিক কম আসায় শ্রমিক সংকটও রয়েছে এবং ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুচিন্তায় ছিলেন তিনি। এমনসময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার জমির ধানগুলো কেটে, মাড়াই দিয়ে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন উদ্যোগে ভীষণ খুশি তিনি। শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়ায়ে আরও অনেক টাকার দরকার হতো। কোন প্রকার প্রতিদান ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধানগুলো ঘরে তুলে দিয়েছে। তাদের মতো বাকিরাও যদি এভাবে গরীব কৃষকদের পাশে দাঁড়াতো তাহলে ধান কাটা নিয়ে দুশ্চিন্তা করা লাগতো না। তারা আমার উপকার করেছে। তাদের এমন কর্মকান্ডে আমি অনেক খুশি। ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় সারা বাংলাদেশে কৃষকদের সাহায্য করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নোবিপ্রবি ছাত্রলীগ গরীব কৃষকদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST