1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে জুনিয়র ফুটবল খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 
August 24, 2026, 4:04 am
Title :
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামইরহাটে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

নোয়াখালীতে জুনিয়র ফুটবল খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, মে ১৪, ২০২৩
  • 311 Time View

 

নোয়াখালীর বেগমগঞ্জে রাজুল্লাপুর জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। গত (১২মে) বিকাল ৪ টায় উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্লাপুর গ্রামের খেলার মাঠ এলাকাবাসীর উদ্যোগে খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলা রাকিব একাদশ বনাম সৈকত একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।সৈকত একাদশ ৪-১ গোলের ব্যবধানে রাকিব একাদশকে পরাজিত করে। বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম ফিরিঙ্গী বাজার (৩৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী) আবুল কাশেম সভাপতিত্বে বিজয়ী দল সৈকত একাদশের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ফয়সাল ইনাম কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বাজারের সভাপতি আবুল হোসেন ভুঁইয়া, সাবেক মেম্বার আবদুর সবুর, রাজগঞ্জ স্কুলের অভিভাবক সদস্য ফজলুল হক বুদ্দি, জামশেদ আলম রাজু ভূঁইয়া, মোরশেদ আলম, নোমান হাসনাত মুকুল মিয়া প্রমুখ। প্রধান অতিথি কমল বলেন, খেলাধুলার চর্চা না থাকায় বর্তমানে আমাদের যুব সমাজ ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। তাই আমি সমাজের বিত্তবানদের কে আহ্বান জানাবো খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুবসমাজ কে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করুন। সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST