1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে ডিবি'র অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২
June 9, 2026, 11:58 pm
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীতে ডিবি’র অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
  • 326 Time View
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিনটি ওয়ান শুটার গানসহ (এলজি) উদ্ধার এবং দুই তরুণকে গ্রেফতার করেছে। রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নুরনবী চৌধুরীর ছেলে আরিফুল হাসান অন্তু (২৪) ও একই এলাকার আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২৩)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জের একলাশপুর টিভি সেন্টারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আরিফুল হাসান অন্তু ও নজরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। একপর্যায়ে আটক নজরুলের ভাষ্যমতে অন্তুর বাড়ির শয়নকক্ষ থেকে একটি এবং রান্নাঘর থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই অস্ত্রধারী তরুণের বিরুদ্ধে এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST